শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু কাল

অনলাইন ডেস্ক / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
ফাইল ছবি

সারা দেশে ফের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়বে ধূমকেতু এক্সপ্রেস। এর মধ্যদিয়ে দীর্ঘ ২৭ দিন পর সচল হচ্ছে আন্তঃনগর ট্রেনের চাকা।

আজ বুধবার (১৪ আগস্ট) ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (১৫ আগস্ট) থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। স্টেশনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে। এ ছাড়া রেলের নিরাপত্তা বাহিনীও কাজ করবে।

এর আগে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।

গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়। এরমধ্যে গত ১ থেকে ৩ আগস্ট সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালু হয়। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর