শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

অনলাইন ডেস্ক / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

এ অর্থনীতিবিদ এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ থেকে সরে যাওয়া আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকে একের পর এক বিক্ষোভ আর পদত্যাগের দাবির প্রেক্ষাপটে অবশেষে পদত্যাগ করেন গভর্নর আবদুর রউফ তালুকদার। এর আগে একজন ডেপুটি গভর্নর ও চারজন শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করেন আন্দোলনকারী ব্যাংকের কর্মকর্তারা।

ব্যাংক বন্ধের দিন হলেও শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান আবদুর রউফ তালুকদার।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে যাননি আবদুর রউফ তালুকদার। গভর্নর বাসভবনেও তিনি ছিলেন না।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর