মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

৯ বছর পর ভারত থেকে ফিরলেন বিএনপির সালাহউদ্দিন

রিপোটার : / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

দীর্ঘ ৯ বছর ভারতে কাটিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন বলে জানিয়েছে ইউএনবি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বরাত দিয়ে বার্তা সংস্থাটির খবরে বলা হয়, রোববার দুপুর সোয়া দুইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালাহউদ্দিন।

গত ৬ আগস্ট গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার সালাহউদ্দিনের ট্রাভেল পাস ইস্যু করায় তার দেশে ফেরার পথ পরিষ্কার হয়ে যায়।

৬২ দিন নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে পাওয়া যায় সাবেক এ প্রতিমন্ত্রীকে।

সে সময় বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

পরে সালাহউদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় শিলং থানা পুলিশ।

বিএনপির অভিযোগ, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার বাসা থেকে গোয়েন্দা সেজে একদল লোক সালাহউদ্দিনকে অপহরণ করে।

২০১৮ সালের ২৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে তাকে খালাস দেয় শিলংয়ের একটি আদালত।

উচ্চতর আদালত ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি এ রায় বহাল রাখে। এ রায়ে ভারত সরকারকে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করারও নির্দেশ দেয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর