শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোববার ছাত্র-জনতার অভ্যুত্থানে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

চাটুকারিতা করলে গণমাধ্যম বন্ধ হয়ে যাবে বলে রোববার হুঁশিয়ার করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ছাত্র-জনতার অভ্যুত্থানে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের সামনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘…অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারিতা করবে, মিডিয়া বন্ধ হয়ে যাবে। আমি আবার বলি, চাটুকারী মিডিয়া হবে, বন্ধ করে দেব। অতীতে যা ছিল, ছিল। ওটা কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রিকমেন্ড করব না। তথ্য আমার কাছে নাই। বাট আই উইল ইনসিস্ট (আমি জোর দিয়ে বলব), আপনারা আমাকে জানেন, আমি খুব একরোখা মানুষ’, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

‘চাটুকারী করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া (ওই মিডিয়া বন্ধ হবে)। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট (আমি সেটা করব)। আমি আপনাদেরকে প্রমিজ করতেছি। যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে’, যোগ করেন তিনি।

সত্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে এ সাখাওয়াত হোসেন বলেন, ‘মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই।

‘আপনারা যদি ওই সময় (ছাত্র-জনতার অভ্যুত্থান) সত্যি ঘটনা তুলে ধরতেন কী হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর