শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

অনলাইন ডেস্ক / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

দেশের ব্যাংকগুলোতে একজন গ্রাহক একটি হিসাব থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করতে পারবেন। কোনো গ্রাহক ২ লাখ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না। শনিবার রাতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ ২ লাখ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা ব্যাংক থেকে ব্যাংক, এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এছাড়া কোনো ব্যবসায়ীরা বেতন-ভাতা পরিশোধের জন্য এবং প্রবাসীরা নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ রয়েছে। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত রাতে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের জানিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ১ লাখ টাকা উঠানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর