মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হুঁশিয়ারি: পোশাক ফেরত না পেলে কঠোর আন্দোলন

রিপোটার : / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

পোশাক ফেরত না পেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে যেসব পুলিশ সদস্য চাকরিচ্যুত হয়েছেন, চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। একই সঙ্গে চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের সামনে শনিবার দুপুরে বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

এ সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক চাকরিচ্যুত সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদ বলেন, ‘বিগত সরকারের আমলে নানাভাবে আমাদের হয়রানি করে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার কারণে চাকরিচ্যুত হয়েছেন। কেউবা আবার কোনো পোস্টে কমেন্ট করে চাকরিচ্যুত হয়েছেন। কারণ ছাড়াও বিভিন্নজনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেক সদস্যের নামে মাদক সেবনের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই জনগণের পুলিশ হয়ে কাজ করতে। আমরা জনগণের পুলিশ হয়ে কাজ করছিলাম বলেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বৈষম্য চাই না। আমরা চাই আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের পোশাক ফেরত চাই। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামব। হয় আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে, না হলে বিষ কিনে দিতে হবে।’

এদিকে বেলা ১টার পর মানববন্ধন কর্মসূচি শুরু হলে তাদের সদর দপ্তরে ডাকা হয়। এরপর আন্দোলনরত ব্যক্তিদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টারে প্রবেশ করেন। এ সময় মানববন্ধন সাময়িক স্থগিত করা হয় এবং সুবার্তা পেলে মানববন্ধন স্থগিত করা হবে বলে জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে মানববন্ধন চলবে বলেও জানান তারা।

পুলিশ সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তারদের সঙ্গে আলোচনা শেষে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সমন্বয়ক তৌহিদ বলেন, ‘আমরা ভেতরে গিয়েছিলাম। আইজিপি স্যার না থাকায় আমাদের সঙ্গে দেখা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের দেখা ও কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন। বলেছেন, আমরা যারা লিগ্যাল ওয়েতে আছি ও বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত হয়েছি; আমাদের সব দাবি মেনে নেবেন। আমাদের দাবি উপস্থাপন করতে বলেছেন। আগামীকাল (আজ) আমাদের সব ধরনের কাগজপত্র নিয়ে আসতে বলেছেন। আমরা কালকে স্মারকলিপি দেব এবং চাকরি হারানো সদস্যদের তালিকা জমা দেব।’

দাবি না মেনে নিলে আপনারা কী করবেন; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্যাররা যদি আমাদের আশ্বাস দেন এবং যৌক্তিক দাবি মেনে নেন; তাহলে আমরা আর কোনো আন্দোলনে যাব না। দাবি না মানলে আমরা কঠিনতম কর্মসূচি ঘোষণা করব।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর