শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

প্রধান উপদেষ্টা আজ আবু সাঈদের গ্রামের বাড়িতে যাচ্ছেন

অনলাইন ডেস্ক / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পীরগঞ্জের গ্রামের বাড়িতে যাচ্ছেন আজ।

প্রধান উপদেষ্টার পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে যাওয়ার বিষয়ে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান সাংবাদিকদের জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে পীরগঞ্জের বাবনপুর আসবেন। এখানে এসে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।’ এর আগে বৃহস্পতিবার ফ্রান্স থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনে সমন্বয়কারী শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন।

এ সময় তিনি বলেন, ‘আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক! বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পর থেকে আর কোনো তরুণ-তরুণী হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো-মারতে পার। আমরা আছি।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর