শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান

অনলাইন ডেস্ক / ৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
র‌্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এ কে এম শহিদুর রহমানকে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। র‌্যাবের বিদায়ী মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে ঢাকার অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার উপমহাপরিদর্শক মাইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিদায়ী ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ঢাকার অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর