শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

থানা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার বাহিনী

অনলাইন ডেস্ক / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

সারা দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজধানী ঢাকার ট্রাফিকের দায়িত্ব পেয়েছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার বিকেল থেকেই শহরের বিভিন্ন মোড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়।

রাজধানীর মৎসভবন সিগন্যালে দেখা যায় ব্যস্ততম এই সিগন্যালের চারপাশেই হাত তুলে দাঁড়িয়েছেন কয়েকজন শিক্ষার্থী। সময় মেনে তারা এক এক করে বন্ধ ও খুলে দিচ্ছেন রাস্তা। এতে স্বাভাবিক হচ্ছে যান চলাচল।

রাজধানীর বাংলামোটর সিগন্যালে দেখা যায়, মাথায়-বুকে জাতীয় পতাকা বেধে যানচলাচল নিয়ন্ত্রণ করছেন ছাত্ররা। কথা বলে জানা গেছে তারা স্বেচ্ছায় এই কাজে এসেছেন। তাদের কেউ নির্দেশনা বা নেতৃত্ব দিচ্ছে না। বেশ কিছু এলাকায় এই দায়িত্ব পালন করছেন ছাত্ররা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর