শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

শিক্ষামন্ত্রী ও চসিক মেয়রের বাড়িতে হামলা

অনলাইন ডেস্ক / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালানো হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছলে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে অন্যান্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরে বহদ্দারহাট এলাকার বহদ্দারবাড়ির মেয়রের বাসভবনে এ হামলা চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বহদ্দারহাট পৌঁছলে সেখান থেকে একটি অংশ বহদ্দারবাড়ির মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ ও চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ মেয়রের বাড়িতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

চসিক মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী বলেন, ‘ঘটনার সময়ে মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে চলে গেছে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র মহোদয় নিরাপদে আছেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর