শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ জামায়াত-শিবির: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

সরকার সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নির্বাহী আদেশে বুধবারের মধ্যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা সোমবার একমত হওয়ার পরের দিন মন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী আজ সাংবাদিকদের বলেন, ‘আমি বোধ হয় গত পরশু দিন (মঙ্গলবার) আপনাদের সামনে বলেছিলাম যে, প্রথমে আপনার ১৪ দলের একটা সভা হয়েছিল। সেই সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এটার একটা আইনি প্রক্রিয়া আছে।

‘সেই আইনি প্রক্রিয়া গত পরশু আমরা শুরু করে দিয়েছিলাম এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যেই এই যে গেজেট নোটিফিকেশন হয়, সেটারও কিন্তু একটা আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হবে। তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমাদের মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানোর পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় যে, কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিক করে দেবে।’

সন্ত্রাসবিরোধী আইনে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে, সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন, সেগুলোকে সরকার নিষিদ্ধ ঘোষণা করল এবং এটা সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে, সেইখানে সেই নামগুলো তালিকাভুক্ত হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর