শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

চালু হলো মোবাইল ইন্টারনেট

অনলাইন ডেস্ক / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রোববার সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোরজি সেবা চালু হয়েছে। কিন্তু ফেসবুক, টিকটক এখনই চালু হবে না। আজ বিকেল ৩টা থেকে ফোরজি নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে। এসময় বাংলাদেশ সচিবালয়ে ফোরজি সেবা মিলেছে। তবে শুরুতে ধীরগতি থাকবে বলে অপারেটররা জানিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার আগারগাঁওয়ে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ফোরজি নেটওয়ার্ক চালুর কথা জানান। আর গ্রাহকেরা তিন দিনের জন্য ৫ জিবি ডাটা পাবেন।

পলক বলেন, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজকে বিকাল ৩টার সময় মোবাইল নেটওয়ার্কের ফোরজি ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারব। বিকেল ৩টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্কের ফোরজি ইন্টারনেট পুনঃস্থাপনের জন্য প্রযুক্তিগত সহায়তা দেব।

তিনি জানান, গত ১৭ জুলাই থেকে ২৮ জুলাই এই ১০ দিন সময়ের মধ্যে মোবাইল নেটওয়ার্ক ফোরজি অনেক ক্ষেত্রে সাময়িকভাবে, ১৭ ও ১৮ জুলাই কিছু কিছু জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনুরোধ এবং নির্দেশনা সাপেক্ষে বিটিআরসি ও এনটিএমসি থেকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করি। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য কিছু কিছু জায়গায় সাময়িকভাবে (বন্ধ করি)। ১৮ জুলাই বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মহাখালীর ত্রাণ পুনবার্সন অধিদপ্তরের নিচতলায় সার্ভার সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময়-সময় শিথিল রেখে এখনো বলবৎ রয়েছে। কারফিউর আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোরজি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর