শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় দুই মন্ত্রীকে দায়িত্ব প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
কোটা সংস্কারের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের অবস্থান। ফাইল ছবি

দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

কোটা সংস্কার আন্দোলনকারীদের দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে জাতীয় সংসদ ভবনের টানেল গেটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তাদের (কোটা সংস্কার আন্দোলনকারী) সঙ্গে আলোচনা করার জন্য আমাকে, মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, তাকে দায়িত্ব দিয়েছেন।

‘আমরা তাদের সাথে বসব এবং আমরা এটাও বলতে চাই যে, তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি।’

তিনি বলেন, ‘দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ অগাস্ট, ২০২৪ সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সে মামলাটার শুনানি এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে।

‘আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে, আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে আবেদন করবেন, যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘তৃতীয়ত হচ্ছে যে, আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন।

‘সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলীরুজ্জামানকে এই কমিটির বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেয়ার জন্য কমিটি তৈরি করেছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর