বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

ঢাবির হল বন্ধ, ছাড়তে হবে সন্ধ্যা ৬টার মধ্যে

অনলাইন ডেস্ক / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

অনির্দিষ্টকালের জন্য সব আবাসিক হল বুধবার বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ছয়টার মধ্যে আবাসিক হল ছাড়তে হবে। হল বন্ধের সময় ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বেলা ১১টা থেকে সিন্ডিকেটের এ সভা শুরু হয়।

হল বন্ধের ঘোষণার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে আহ্বান জানানো হয়েছে।’

শিক্ষার্থীরা না ছাড়লে কী পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত আমরা তাদের আহ্বান জানিয়েছি। সন্ধ্যা ছয়টার পর যদি তারা না ছাড়ে, তখন সেটা নিয়ে চিন্তা করা যাবে।’

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সামনে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একদল শিক্ষার্থী হল বন্ধ না রাখার জন্য বিভিন্ন স্লোগান দেন। ওই সময় তারা ‘হল বন্ধ রাখার সিদ্ধান্ত মানি না, মানব না’ স্লোগান দেন।

ওই সময় আরবি বিভাগের শিক্ষার্থী শাহিন রেজা বলেন, ‘আমরা হল ছাড়ব না। আমাদের ছয়জন ভাই মারা গেছে।

‘তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদের ওপর যত হামলা হোক, আমরা কোনো মতেই হল ছাড়ছি না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর