শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

শিক্ষার্থীদের মারধরের শিকার ঢাবির সহকারী প্রক্টর

অনলাইন ডেস্ক / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার বিকেলে সহকারী প্রক্টরদের ধাওয়া করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত। এ সময় তার সঙ্গে থাকা সহকারী প্রক্টর বদরুল ইসলামকেও ধাওয়া দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে সহকারী প্রক্টররা শহিদ মিনারে এলে আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ করে ‘দালাল’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া করেন। এ সময় শিক্ষকরা দ্রুত স্থান ত্যাগ করতে চাইলে আন্দোলনকারীরা তাদের দিকে বিভিন্ন বস্তু এবং কাঠের টুকরো ছুড়ে মারেন। একটু পর পেছন থেকে কয়েকজন আন্দোলনকারী এসে অধ্যাপক মুহিতকে লাঠি দিয়ে আঘাত করেন। পরপর কয়েকটি আঘাতের পর মাটিতে পড়ে যান অধ্যাপক মুহিত।

20240401094231.gif
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন শুরু থেকেই শিক্ষকদের ওপর আক্রমণ না করার আহ্বান জানান। তারা শিক্ষকদের ওপর হামলা চালাতে উদ্যত অনেক শিক্ষার্থীকে বাধা দেন।

অধ্যাপক মুহিত যখন মাটিতে পড়ে যান তখন একজন শিক্ষার্থী তাকে রিকশায় তুলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জানা যায়, বহিরাগত তাড়াতে শহিদ মিনার এলাকায় গিয়েছিলেন সহকারী প্রক্টরবৃন্দ। বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা প্রশ্ন করেন- গতকাল কই ছিলেন, যখন আমাদের বোনদের ওপর হামলা করা হয়েছে?

এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। এর আগে প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে চলে যেতে মাইকিংও করেন সহকারী প্রক্টরবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর