শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

‘বাংলা ব্লকেডে’ মেট্রো ট্রেনে যাত্রীর চাপ

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির কারণে রাজধানীতে যাতায়াত ব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়েছে। এ অবস্থায় বিকল্প হিসেবে মেট্রোরেল স্টেশনগুলোতে ভিড় করেছেন অনেক যাত্রী।

রাজধানীর সব গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীরা জড়ো হওয়ায় সড়কে যানবাহন চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়ে। নগরে পরিবহন বাসও অনেকটা কমে যায়। যানবাহন চলাচল করতে না দেয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোটাবিরোধীদের অবরোধ কর্মসূচির কারণে ভোগান্তি এড়াতে বুধবার সকাল থেকেই মেট্রোরেলে যাতায়াত করতে শত শত মানুষ স্টেশনে ভিড় করতে থাকেন।

উত্তরার বাসিন্দা ইশতিয়াক বলেন, ‘যাতায়াতে আমি মেট্রো ট্রেনে খুব কমই চড়ে থাকি। কিন্তু আজ কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধের কারণে অধিকাংশ সড়ক বন্ধ থাকায় গন্তব্যে যেতে মেট্রো ট্রেন ছাড়া বিকল্প নেই।’

মৌচাকগামী যাত্রী মোবারক হোসেন নিজের কষ্টের বর্ণনা দিয়ে বলেন, ‘আমি স্বাচ্ছন্দ্যে মেট্রো ট্রেনে করে পল্লবী থেকে কারওয়ান বাজারে আসি। কিন্তু এই রুটে কোনো বাস চলাচল না করায় আজ কারওয়ান বাজার থেকে মৌচাক পর্যন্ত হেঁটে যেতে হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর