সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরি সভা, মানববন্ধনের ঘোষণা কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময় মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, উদ্বেগে সাংবাদিক মহল স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা মৌলভীবাজারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘ঘূর্ণিঝড় রেমালে ৭ হাজার ৪৮২ কোটি টাকার ক্ষতি’

অনলাইন ডেস্ক / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সারা দেশের টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

রোববার সংসদে সাতক্ষীরা-৪ আসনের এস এম আতাউল হকের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে এর ফলে দেশের উপকূলীয় এলাকায় মৃতের সংখ্যা ২০ জন, ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮১৭ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকা। মোট ক্ষতি ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকা।

তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ কাজে নগদে ৫ কোটি ৭৫ লাখ টাকা, ত্রাণ কার্য (চাল) ৫ হাজার ৫০০ মেট্রিক টন, শুকনা ও অন্যান্য খাবার ১১ হাজার ৫০০ বস্তা-ব্যাগ, শিশু খাদ্য ২ কোটি ৪৫ লাখ টাকা, গো-খাদ্য ২ কোটি ৪৫ লাখ টাকা, ঢেউটিন ৩০০ বান্ডিল, গৃহ মঞ্জুরি বাবদ নয় লাখ টাকা।

গত ২৬ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে। এর প্রভাবে উপকূলীয় বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। যার ফলে এসব এলাকা পানিতে নিমজ্জিত হয় ও ১৬ জনের প্রাণহানি ঘটে। এতে বেশকিছু রাস্তাঘাট, বেড়িবাঁধ, ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর