শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

ট্রেনের ছাদে ভ্রমণ, সেতুতে মাথা লেগে তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪

ময়মনসিংহে রেল সেতুতে মাথায় আঘাত পেয়ে ছাদে চড়া এক তরুণের মৃত্যু হয়েছে।

নগরীর কেওয়াটখালি রেল সেতুতে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে গফরগাঁও রেলস্টেশনের উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, আনুমানিক ১৮ বছর বয়সের ওই তরুণ দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের ছাদে ভ্রমণ করছিলেন।

তিনি বলেন, ট্রেনটি কেওয়াটখালি রেল সেতুর নিচ দিয়ে পার হওয়ার সময় সেতুর সঙ্গে মাথায় আঘাত লাগলে গুরুতর আহত হন ওই তরুণ। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর