শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

২৬ বছরে বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়

অনলাইন ডেস্ক / ৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪

প্রমত্তা যমুনা নদীর ওপর নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু। এ সেতু দিয়ে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের কমপক্ষে ২৩টি জেলার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন।

আসন্ন ঈদকে সামনে রেখে সেতুটি উদ্বোধনের প্রায় ২৬ বছর পর টোল আদায়ে সর্বোচ্চ নতুন রেকর্ড কথা জানিয়েছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ এক দিনে তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং ৫৩ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়েছে। সেতুটি উদ্বোধনের পর এখন পর্যন্ত এর বেশি টোল আদায় হয়নি।

20240401094231.gif
বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টা থেকে শুক্রবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ এক দিনে তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা আদায় এবং এর বিপরীতে ৫৩ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়েছে।

এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশের ঢাকা ও ময়মনসিংহের দিকে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় দুই কোটি ৬৪ লাখ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে উত্তরবঙ্গের দিকে ২০ হাজার ৬৮৩ টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

সেতুর টাঙ্গাইলের পূর্ব ও সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে মোটরসাইকেল পারাপারের সংখ্যা ১০ হাজার ১০৫টি, হালকা ছোট যানবাহনের সংখ্যা ১৯ হাজার ৯৭২টি, বাস পারাপারের সংখ্যা ১২ হাজার ৮৭১টি এবং ট্রাক পারাপার হয়েছে ১০ হাজার ৭৬০টি।

এর আগে শুক্রবার ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে তিন কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা টোল আদায় করেছে এবং এর বিপরীত ৪০ হাজার ৯০৬ টি যানবাহন পারাপার হয়েছিল। তারমধ্যে কোরবানির পশু ও পণ্যবাহী পরিবহন বেশি পারাপার হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘এবারের ঈদ যাত্রায় গত ২৪ ঘণ্টায় অর্থাৎ এক দিনে তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকার টোল আদায় হয় এবং ৫৩ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়। যা সেতুটি উদ্বোধনের প্রায় ২৬ বছর পর এটিই সর্বোচ্চ টোল আদায়।’

২০২৩ সালের ২৮ জুন ২৪ ঘণ্টায় অর্থাৎ এক দিনে ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হয়েছিল। এসব যানবাহন থেকে টোল আদায় হয় তিন কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। এটিই ছিল সর্বশেষ এ সেতুর টোল আদায়ের রেকর্ড।

ওই বছর উত্তরবঙ্গের দিকে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন পার হয়। এতে টোল আদায় হয়েছিল দুই কোটি ৬ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া সেতু পশ্চিম (সিরাজগঞ্জ প্রান্ত) সেতু পার হয় ১৮ হাজার ৯৯৭টি যানবাহন। এতে টোল আদায়ের পরিমাণ ছিল এক কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে প্রতিদিন ১৩ থেকে ১৫ হাজার যানবাহন সেতুটি দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর