শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

বাল্যবিয়ে বন্ধের শপথ নিয়ে ১০ টাকায় পেলেন শাড়ি লুঙ্গি

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

কুড়িগ্রামে ঈদের উৎসব রাঙাতে দরিদ্রদের জন্য ১০ টাকার শাড়ি ও লুঙ্গির হাটের আয়োজন করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি জনকল্যাণমূলক সামাজিক সংগঠন।

জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে শুক্রবার বিকেলে এ হাটের আয়োজন করা হয়।

আয়োজেন উপস্থিত শতাধিক নারী-পুরুষ ভবিষ্যতে পরিবার ও সমাজে বাল্যবিয়ে যাতে না হয়, এমন শপথ নেন। তাদের হাতে ছিল লাল কলম। পরে শপথ নেয়া ১২০ জনের হাতে ১০ টাকায় একটি শাড়ি, একই পরিমাণ টাকায় একটি লুঙ্গি এবং দুই টাকায় একটি ব্লাউজের পিস তুলে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

হাটে আসা ক্রেতাদের শপথবাক্য পাঠ করান ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউপির নারী সদস্য শরিফা বেগম, ফুলের নির্বাহী পরিচালক আবদুল কাদের, শিক্ষক হাসান রানা, ফুলের ম্যানেজার রবিউল, প্রজেক্ট অফিসার ফজলুল করিম ফারাজিসহ সংশ্লিষ্টরা।

হাটের ক্রেতা আকলিমা বেগম বলেন, ‘জীবনে এমন হাটের নাম শোনোং নাই (শুনিনি) বাহে। হাটোত আসি বাল্যবিয়া বন্ধের শপথ করাইল হামার চেয়ারম্যান। হামরা আর বাল্যবিবাহ দিবার নই এবং গ্রারামোত হবার দিবারনই। শপথ করেয়া ১০ টাকা দিয়া এখান শাড়ি পানু।’

ক্রেতা তছলিম উদ্দিন হাতে একটি লুঙ্গি দেখিয়ে বলেন, ‘মোর ৬৫ বছর বয়সেও এমন হাট দেখি নাই। আজকে জীবনের এই প্রথম হাটত আসনুং (এলাম)।

‘এই হাট থেকে ১০ টাকায় একটা লুঙ্গি কিননু (কিনলাম)। মার্কেট থেকে কিনবার গেলে তিন-চার শ টাকা নাগিল হয় (লাগত)।’

ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, ‘আজকে ফুল সংগঠনের আয়োজনে ১০ টাকার হাট অনুষ্ঠিত হয়েছে। এর আগেও আমার ইউনিয়নে বেশ কিছু সুন্দর প্রোগ্রাম করেছে তারা। আমি তাদের ইনোভেটিভ এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’

এ বিষয়ে ফুলের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, ‘কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন ফুল অসহায় বাবা-মা, মা ও শিশুর যত্নসহ সমাজ উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতা আজকের এ আয়োজন।

‘এ হাটের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যারা এখানকার ক্রেতা হিসেবে এসেছেন, প্রত্যেকে বাল্যবিবাহ বন্ধে শপথ নিয়ে ১০ টাকায় শাড়ি, লুঙ্গি এবং দুই টাকায় ব্লাউজ কাপড় কিনেছেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর