শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

পদত্যাগপত্র জমা দিলেন মোদি

অনলাইন ডেস্ক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর আজ বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। একই দিনে পদত্যাগপত্র জমা দেন তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদও।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি মুর্মু মোদি ও মন্ত্রিপরিষদ সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রীদের দায়িত্ব পালনের অনুরোধ করেছেন রাষ্ট্রপতি।

সংবাদমাধ্যমটির খবর থেকে আরও জানা যায়, আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন মোদি। একই দিনে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ভারতের ১৭তম লোকসভার মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন।

ভারতে সাত ধাপে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয় গতকাল মঙ্গলবার। এতে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি এককভাবে পায় ২৪০টি আসন। অন্যদিকে বিজেপির বাইরে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অন্য দলগুলো পায় আরও ৫৩টি আসন। এ নিয়ে ২৯৩টি আসন পায় এনডিএ জোট।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর