শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

লোকসভা নির্বাচন

রিপোটার : / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
কংগ্রেসের অন্য নেতাদের সঙ্গে রাহুল গান্ধী (বামে)। ছবি: এনডিটিভি

শতাধিক আসনে জয়ের পথে কংগ্রেস

ভারতের লোকসভা নির্বাচনে ১০০টির বেশি আসনে এগিয়ে আছে মাঠের রাজনীতিতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সবচেয়ে বড় বিরোধী কংগ্রেস।

দেশটিতে গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত ধাপে ভোটগ্রহণ শেষে মঙ্গলবার গণনা শুরু হয়। পরবর্তী পাঁচ বছর কে শাসন করবে ভারত, তা নির্ধারণ করবে আজকের ফল।

বিগত দুটি জাতীয় নির্বাচনে ভরাডুবির পর মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার পর কংগ্রেসের উন্নতির চিত্র ফুটে ওঠে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস মাত্র ৪৪টি এবং ২০১৯ সালের নির্বাচনে দলটি ৫২টি আসন পায়। এর আগে ২০০৯ সালে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) নেতৃত্ব দেয়া দলটি ২০৬টি আসনে জিতেছিল।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৭২ আসন।

বুথ পরবর্তী বিভিন্ন জরিপ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি।

এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টায় কংগ্রেস নেতৃত্বাধীন আইএনডিআইএ তথা ইন্ডিয়া জোট এগিয়ে ছিল ২১২ আসনে। সে সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ এগিয়ে ছিল ২৯৯ আসনে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর