শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমীন

অনলাইন ডেস্ক / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। ৩১ মে দেশে ফেরার পর থেকে তিনি ঢাকায় নিজের বাসায় আছেন।

চলতি মাসের শেষের দিকে চেকআপের জন্য তাকে আবারও সিঙ্গাপুরে যেতে হবে।

শিল্পীর মেয়ে ফাইরুজ ইয়াসমীন বাঁধন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘নিয়মিত চিকিৎসার জন্য আম্মুকে সিঙ্গাপুরে যেতে হয়। এবার পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা আম্মুর দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়। তবে রেডিওথেরাপির কারণে আম্মুর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আগামী এক বছর তাই তাকে নির্দিষ্ট সময় পর পর সিঙ্গাপুরে যেতে হবে।’

প্রসঙ্গত, কয়েক মাস আগে গুঞ্জন ওঠে যে সাবিনা ইয়াসমীন আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশ হয়।

তবে সবকিছু খোলাসা করে তখন দেশবাসীর প্রতি বার্তা পাঠান সাবিনা ইয়াসমীন। তিনি জানান, নিয়মিত চেকআপের জন্য তিনি সিঙ্গাপুরে রয়েছেন।

একইসঙ্গে নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম থেকে বিভ্রান্তিকর তথ্য পাচ্ছেন বলেও জানান শিল্পী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর