রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

আমেঠিতে পিছিয়ে বিজেপির স্মৃতি ইরানি, এগিয়ে কংগ্রেসের প্রার্থী

অনলাইন ডেস্ক / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
উত্তর প্রদেশের আমেঠিতে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। ছবি: এনডিটিভি

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আমেঠি আসনে মর্যাদার লড়াইয়ে পিছিয়ে আছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

আগের নির্বাচনে কংগ্রেসের রাহুল গান্ধীকে হারিয়ে আমেঠিতে জয়ী হন স্মৃতি ইরানি।

এনডিটিভি জানায়, এ প্রতিবেদন লেখার সময় এবারের ভোটে গান্ধী পরিবারের অনুগত কংগ্রেসের প্রার্থী কেএল শর্মার চেয়ে ২৮ হাজার ভোটে পিছিয়ে ছিলেন স্মৃতি ইরানি।

গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সময়ে সাত দফায় লোকসভার ভোটগ্রহণ হয়। সপ্তম ধাপে শনিবার ভোটগ্রহণের তিন দিন পর গণনা শুরু হয় মঙ্গলবার।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৭২ আসন।

বুথ পরবর্তী বিভিন্ন জরিপ ও প্রাথমিক ফল অনুযায়ী, প্রয়োজনীয় এ আসনের বেশি পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

এনডিটিভির খবরে বলা হয়, উত্তর প্রদেশে এবার চমক দেখিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট আইএনডিআইএ তথা ইন্ডিয়া। লোকসভার সর্বাধিক আসন থাকা রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৬২টিতে সমাজবাদী পার্টি ও ১৭টিতে লড়েছে কংগ্রেস।

স্থানীয় সময় বেলা ১১টার দিকে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল ইন্ডিয়া।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর