মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: হানিফ

অনলাইন ডেস্ক / ৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সরকার তাদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

আজ সোমবার কুষ্টিয়া জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামুলক কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম বলেন, বেনজির আহমেদের দেশ ত্যাগের বিষয়ে ঢালাও ভাবে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার কোন সুযোগ নেই। কেননা ইতোমধ্যে আমাদের সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সরকার তাদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হাওয়া ভবন করে দেশে লুটপাট করেছিল, সেটাকে ঢাকার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে নানান রকম গুজব ছড়াচ্ছেন তারা। দেশের মানুষ জানে বিএনপির আমলে আজিজ মার্কা নির্বাচন কমিশনের কথা। কোন লজ্জায় বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কথা বলে তারা।

সরকারের উচ্চ পর্যায়ে সকলেই লুটের সঙ্গে জড়িয়ে পড়েছেন বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে হানিফ বলেন, হাওয়া ভবন বানিয়ে বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশব্যাপী যে লুটপাট চালিয়েছিল, তা ঢাকতেই এসব মিথ্যাচার করছে।

তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত এবং তারেক রহমান দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে পলাতক রয়েছেন। যে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত সেই দলের নেতাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায় না।

এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কামারুল আরেফিন, রেজাউল হক চৌধুরী এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়া ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর