রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

হাতে ৬ সেলাই: বিশ্বকাপে অনিশ্চিত শরিফুল  

রিপোটার : / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। বোলিং মোটামুটি ভালো করলেও আবারও ব্যাটারদের ব্যর্থতা ফুটে উঠলো। এ ম্যাচে ৬০ রানে হেরেছে টাইগাররা। তবে জয়-পরাজয়ের হিসেব ছাড়িয়ে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে পেসার শরিফুল ইসলামের ইনজুরি। ভারতের ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে হাতে চোট পান শরিফুল। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।

শরীফুলের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শরীফুলের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুদিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

এখনো চোট কাটিয়ে খেলা হয়নি আরেকে পেসার তাসকিন আহমেদেরও। তার বিকল্প হিসেবে ট্রাভলিং রিজার্ভ হয়ে দলের সঙ্গে আছেন হাসান মাহমুদ। কিন্তু এখন শরিফুল ইনজুরিতে পড়লে ভাবনা বাড়বে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের। পুরো টুর্নামেন্টেই শরিফুল সুস্থ হয়ে উঠতে না পারলে হাসানকে যুক্ত করা হতে পারে ১৫ জনের স্কোয়াডে। এখনো অবশ্য আনুষ্ঠানিকভাবে শরিফুলের চোট নিয়ে কিছু জানায়নি বিসিবি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর