রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

দৃষ্টিনন্দন আগুনের নদী!

অনলাইন ডেস্ক / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪

সম্প্রতি দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। শুক্রবার পর্যন্ত এটি রেকর্ড পরিমাণ লাভা নির্গত করেছে। আইসল্যান্ডে পাহাড়ের পাশঘেঁষে বয়ে যাচ্ছে এক বিচিত্র নদী। তবে এতে নেই পানির প্রবাহ। এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আগ্নেয়গিরি ও লোহিত লাভা। দূর থেকে দেখতে এ যেন দৃষ্টিনন্দন আগুনের নদী!

আইসল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানায়, এ অগ্ন্যুৎপাতের এক দিন পর থেকে লাভার প্রবাহ শুরু হয়। লাভার স্রোত আইসল্যান্ডের গ্রিনডাভিস শহরে আঘাত হানে। তবে আগে থেকে লোকজনকে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্তত চার হাজার মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছেন। অগ্ন্যুৎপাতের জেরে আগ্নেয়গিরিতে দুই কিলোমিটার দীর্ঘ একটি ফাটল দেখা দিয়েছে। এ ফাটল থেকে ঊর্ধ্বে উঠে আবার ভূপৃষ্ঠে আছড়ে পড়ছে লাভা। এ যেন ‘প্রকৃতির আতশবাজি।’ রাতে এ দৃশ্য অনন্যসুন্দর আবহ সৃষ্টি করে। আগ্নেয়গিরির কারণে পার্শ্ববর্তী ব্লু লেগুন নামের জনপ্রিয় স্পা সেন্টার বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না।

গত ডিসেম্বর থেকে পঞ্চমবারের মতো আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত হলো। অগ্ন্যুৎপাতের স্থান থেকে আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিক মাত্র ৩০ মাইল দূরে। এ থেকে সৃষ্ট গ্যাসের কারণে রাজধানীর বাতাস দূষিত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, সুন্দনুকুর নামের ওই আগ্নেয়গিরিটি ৮০০ বছর সুপ্ত অবস্থায় ছিল। তিন বছর আগে এটি সক্রিয় হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর