শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

র‌্যাবের নতুন মহাপরিচালক হারুন

অনলাইন ডেস্ক / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪

র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগের খবর জানানো হয়েছে।

এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন হারুন অর রশিদ। পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমান মহাপরিচালক খুরশীদ হোসেন অবসর-উত্তর ছুটিতে যাবেন। যা আগামী ৫ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৫ সালের ৪ জুন।

এদিকে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশটি কার্যকর হবে ৫ জুন থেকে। ব্যারিস্টার মো. হারুন অর রশিদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত। এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন তিনি।

হারুন অর রশিদ ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকে অসম্ভব মেধাবী হারুন অর রশিদের বাবা আহম্মেদ আলী ছিলেন ব্যবসায়ী। সাত ভাই-বোনের মধ্যে তিনি ষষ্ঠ। হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিভিন্ন পদে চাকরি করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর