রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গল বিএনপির বিজয় মিছিল

ডেস্ক রিপোর্ট / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে শ্রীমঙ্গল রেলওয়ে সেটশন মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারাদেশের মতো শ্রীমঙ্গলও এই কর্মসূচি পালিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মো. মহসিন মিয়া মধু।

তিনি বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মিছিলে আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিপ, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ইয়াকুব আলী, মো. মকবুল মিয়া, মীর এম এ সালাম, মো. আবুল মিয়া, যুবদল নেতা কাজী গফুর, বিএনপির নেতা সাইদুল ইসলাম শাহেদ প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর