শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

সালাহউদ্দিন শুভ / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩শ ৬০জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার (৬ আগস্ট) সকালে দলটির উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রার প্রভাষক আজিজ আহমদ কিবরীয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর এর সাধারন সম্পাদক কাজী দহিয়ান, জেলার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, জেলা দাওতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ,জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, জামায়াতের সহকারী সম্পাদক মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম এর সঞ্চালনায় আরও ছিলেন জেলা,উপজেলা শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে দায়িত্ব নিতে হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর