রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

একমাসে সিলেটের সড়কে প্রাণ গেলো ২৬ জনের

ডেস্ক রিপোর্ট / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

গত জুলাই সিলেট বিভাগে ২৬ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জুলাই মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১০জন মোটরসাইকেল এর চালক ও আরোহী রয়েছেন। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায় ও কম হয়েছে মৌলভীবাজার জেলায়। জুলাই মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুইজন আহত এবং হবিগঞ্জ জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৬ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী ও ১২ জন চালক ও ২ জন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় দুটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। জুলাই মাসে নিহত ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে জুনে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর