বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাওঃ আব্দুল হক ও সেক্রেটারি পদে কাজী মামুনুর রশীদকে নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন প্রধান অতিথি ছিলেন সিলেট জোন এর সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল।

ব্যবসায়ী মনসুর আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিলেট মহানগর সভাপতি আলিমুল এহসান চৌধুরী, মৌলভীবাজার জেলার সভাপতি সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নাজমুল হাসান মিঠু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট স্বাদ ফুড লিমিটেড এর ব্যবস্হাপক পরিচালক নুরুল আলম, মৌলভীবাজার ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মহিউদ্দিন চৌধুরী,ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরমান হোসেন দুলন, সমন্য়কারী আব্দুল কুদুদস নোমান, জেলা সেক্রেটারী আব্দুল মজিদ, উপদেষ্টা এডভোকেট কামরুল ইসলাম, ইসলামী ব্যাংক কমলগঞ্জ শাখার এজেন্ট ব্যাংকিং এর ম্যানাজার এবাদুর রহমান,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু,ব্যবসায়ী ফজলুর রহমান, জুনেদ আহমেদ, আব্দুল মালিক, সৈয়দ ইব্রাহীম মুহাম্দ আব্দুহ, চেয়ারম্যান হাম হাম কর্পোরেশন এর মাও আব্দুস সালাম, ব্যবসায়ী মো. সালেহ আহমদ প্রমুখ।

অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাও- খাইরুল আসলাম নিজামী। পরে উপস্থিত কাউন্সিলরদের মধ্য থেকে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপজেলার ২৫০জন উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

এছাড়াও সম্মেলনে কমলগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর