রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর

অনলাইন ডেস্ক / ৩০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ব্রডব্যান্ড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি জানিয়েছে, এই সিদ্ধান্ত আজ ১ জুলাই মঙ্গলবার থেকে কার্যকর করা হবে।

আইএসপিএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনো আইএসপি এখন ৫ এমবিপিএস প্যাকেজ দেয় না। এটা কমবেশি গড়ে ১০ এমবিপিএস দেওয়া হয়।

সেই অনুযায়ী আইএসপিএবি ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ইন্টারনেট সেবার দিক থেকে বাংলাদেশের অবস্থান আরো ভালো দেখতে চাই। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) ও রেভিনিউ শেয়ার (রাজস্ব ভাগাভাগি) প্রত্যাহার করে নেয়, তাহলে আইএসপিগুলো পরবর্তী সময়ে ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী গ্রাহককে ২০ এমবিপিএস ব্যান্ডউইডথ নিশ্চিত করতে পারবে।

তিনি আরো বলেন, বেশির ভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে চান না, যা তারা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর