শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

‘এমপি আনারের মরদেহ এখন কোথায় জানতে পারিনি’

অনলাইন ডেস্ক / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসা নিতে গিয়ে হত্যার শিকার হওয়া ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ কোথায় আছে তা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার রাজধনীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মরদেহ এখন কোথায় আছে তা আমরা এখনো জানতে পারিনি। আমাদের কাছে যে সংবাদ আছে, তার ভিত্তিতে কাজ করছি।’

এমপি হত্যার ঘটনায় বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমপি আনার হত্যার সঙ্গে বাংলাদেশি কেউ জড়িত। তার হত্যায় দু’দেশের সম্পর্কে কোনো ক্ষত সৃষ্টি হবার সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেন, ‘তদন্তের স্বার্থে অনেক কিছুই আমরা এখন বলব না। তদন্ত শেষ হলে আপনাদের অনেক কিছুই জানাবো। কবে খুন হয়েছে, কীভাবে খুন হয়েছে, কী অস্ত্র ব্যবহার করা হয়েছে তদন্ত শেষ হলে সব আপনাদের জানাবো।’

এর আগে, আজ বুধবার সকালে ভারতীয় কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, কোলকাতার নিউটাউন এলাকা থেকে এমপি আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে আরও তথ্য বেরিয়ে আসে।

কোলকাতা পুলিশের বরাতে বিবিসি বাংলা আটক এক ট্যাক্সি ক্যাব চালাকের বরাতে বলে, এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া বাংলাদেশের ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে এবং মরদেহ খণ্ডবিখণ্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর