বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

প্রথমবার কানে নজর কাড়লেন জ্যাকুলিন

অনলাইন ডেস্ক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪

জমে উঠেছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। বেশকিছু সিনেমা কানে বিশেষ মনোযোগ পাচ্ছে। এর বাইরে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারাও থাকছেন লাইমলাইটে। এ বছর কান চলচ্চিত্র উৎস শুরু হয়েছে ১৪ মে। সে হিসাবে আজ অতিবাহিত হচ্ছে আসরের নবমতম দিন।

এই ৯ দিনে কান তার রেড কার্পেটে পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সেলিব্রিটিদের। হলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ছিলেন অন্যান্য দেশের তারকা। ছিলেন ফ্যাশন ব্র্যান্ডের মডেলরাও। সিনেমার জন্য যেমন আলোচিত হয়েছেন মেরিল স্ট্রিপ, সেলেনা গোমেজ, ফ্রান্সিস ফোর্ড কপোলা, কেভিন কস্টনার, তেমনি ফ্যাশনের জন্য ডেমি মুর, ঐশ্বরিয়া রাই বচ্চন।

ছবির প্রিমিয়ার, প্রতিযোগিতা, বাজার আর লাল গালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে এবারও জমজমাট কান সৈকত। প্রতিবারের মতো এবারও ভারত থেকে কানের লাল গালিচায় নজর কেড়েছেন একাধিক অভিনেত্রী। ঐশ্বরিয়া রাই বচ্চন ও ঊর্বশী রাওতেলার পাশাপাশি এবার কানে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানিও। এবার কানে নিজেদের উপস্থিতিতে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া এবং সাম্প্রতিক সময়ে বিতর্কে থাকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও।

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে সোমবার প্রথমবারের মতো গ্ল্যামার লুক নিয়ে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জ্যাকুলিন ফার্নান্দেজ তার ‘ইমি ইমি’ গানের জনপ্রিয়তার পর এবার কান উৎসবে সবার নজর করলেন। এ সময় তিনি একটি বিএমডব্লিউ গাড়িকে প্রমোট করেছেন। এ দিন মিকেল ডি কউচারের ডিজাইনে ঝলমলে রোজ গোল্ড রঙের কাস্টম গাউনে যেন সহজেই স্পটলাইট কেড়ে নিয়েছেন জ্যাকুলিন।

কানে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি ঠিক কতটা এক্সাইটেড। জ্যাকুলিন বলেন, এত মর্যাদাপূর্ণ একটি রেড কার্পেটে হাঁটতে পারা ভাগ্যের বিষয় তার কাছে। এ দিন তিনি আরও বলেন, ‘দারুণ লাগছে এবং মর্যাদাপূর্ণ রেড কার্পেটে হাঁটা একটি সম্মানের বিষয়, যেখানে অনেক কিংবদন্তি ইতোমধ্যেই হেঁটেছেন।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে জ্যাকুলিনের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘তাকে দেখতে খুব সুন্দর ও ক্লাসি লাগছে’- ‘হট জ্যাকি’। একজন মন্তব্য করেছেন, ‘ওহ বাহ গর্জিয়াস’।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর