সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

তাপপ্রবাহ চলতে পারে আরও দু–এক দিন

অনলাইন ডেস্ক / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪

দেশের সাত জেলায় শুরু হওয়া তাপপ্রবাহ আজ বুধবার আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সারা দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী দু–এক দিন উষ্ণতার এ দাপট চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদেরা বলেন, ‘আজকের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এটি আরও শক্তিশালী ও ঘনীভূত হতে পারে। তবে এটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত করেনি আবহাওয়া অধিদপ্তর। এ জন্য আরও দু–এক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। তবে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যা–ই হোক না কেন, ২৫ মে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে। মাঝারি থেকে ভারী ওই বৃষ্টি দুই থেকে তিন দিন চলতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তা আজকের মধ্যে লঘুচাপে পরিণত হয়ে আরও শক্তিশালী হতে পারে। সাধারণত সাগরে এ ধরনের পরিস্থিতি চলার সময় ভূখণ্ড থেকে মেঘমালা ওই লঘুচাপের কেন্দ্রের দিকে চলে যায়। ফলে দেশের ভূখণ্ডে মেঘ কমে তাপমাত্রা বাড়তে থাকে। আগামী দু–এক দিন তাপমাত্রা বেড়ে ২৫ মে থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে।’

আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ২৫ থেকে ২৬ মের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ পর্যন্ত পাওয়া তথ্য–উপাত্ত ও বাতাসের গতিমুখ অনুযায়ী এটি বাংলাদেশ বা ভারতের উপকূলের দিকে আসার আশঙ্কা বেশি। তবে প্রাথমিক অবস্থায় এ ধরনের ঘূর্ণিঝড়ের গতিমুখের বিষয়টি সুনির্দিষ্টভাবে বলা যায় না। এ জন্য এটি নিম্নচাপে পরিণত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, ফেনী, কক্সবাজার ও যশোরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আশপাশের জেলাগুলোয় আজ তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, সাধারণত জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করে। ওই বায়ুর সঙ্গে আসা মেঘের কারণে সারা দেশে বৃষ্টি শুরু হয়। মৌসুমি বায়ুটি এখন পর্যন্ত আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে। ১০ থেকে ১২ জুনের মধ্যে এর প্রভাবে বাংলাদেশে টানা বৃষ্টি শুরু হতে পারে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর