শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

আফগানিস্তানে স্পেনের তিন পর্যটকসহ চারজনকে হত্যা

অনলাইন ডেস্ক / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪
আফগানিস্তানের বামিয়ান প্রদেশে শুক্রবারের হামলার ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশে শুক্রবার বন্দুকধারীদের হামলায় স্পেনের তিন পর্যটকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে তিনজন আহত হয়েছেন। কী কারণে এই হামলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি শুক্রবার বলেন, ‘হামলায় তিন বিদেশি পর্যটক ও এক আফগান নাগরিক নিহত হয়েছেন।

‘বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হওয়া ছাড়াও তিন আফগান নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।’

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কনস্যুলার ইমার্জেন্সি ইউনিটকে পুরোপুরি সক্রিয় করা হয়েছে এবং হতাহত ও তাদের পরিবারকে সহায়তা করা হচ্ছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘আফগানিস্তানে স্প্যানিশ পর্যটকদের হত্যার খবরে তিনি মর্মাহত।’

আফগানিস্তানের পার্বত্য বামিয়ান একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে দুটি বিশাল বুদ্ধ মূর্তির ধ্বংসাবশেষ রয়েছে। ২০০১ সালে তালেবানরা বোমা ও কামানের গোলা ছুঁড়ে মূর্তি দুটি ধ্বংস করে দেয়।

২০২১ সালে আফগানিস্তান দখলের পর থেকে ক্ষমতাসীন তালেবান নিরাপত্তা পুনরুদ্ধার এবং বিদেশি পর্যটকদের উৎসাহিত করার জন্য বুদ্ধ মূর্তিগুলোর দর্শন টিকিটের বিনিময়ে খুলে দিয়েছে।

যুক্তরাষ্ট্রসহ বিদেশি বাহিনী ২০২১ সালে চলে যাওয়া এবং তালেবান ক্ষমতা দখলের পর থেকে শুক্রবারের হামলাটি ছিল বিদেশি নাগরিকদের লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর