শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

নেতানিয়াহুর মন্ত্রিসভা ছাড়ার হুমকি সাবেক জেনারেল গানৎজের

অনলাইন ডেস্ক / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গানৎজ। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা পেশ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগামী ৮ জুন পর্যন্ত সময় দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গানৎজ।

ওই সময়ের মধ্যে নেতানিয়াহু পরিকল্পনা উপস্থাপনে ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক এ জেনারেল।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে গানৎজ এ হুমকি দেন।

তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভাকে ছয় দফা পরিকল্পনায় সম্মত হওয়ার আহ্বান জানান। ওই ছয় দফায় গাজায় যুদ্ধ শেষে উপত্যকার শাসনের সম্ভাব্য পরিকল্পনা রয়েছে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী গানৎজ জানান, দাবি পূরণ না হলে গাজায় যুদ্ধের বিষয়টি তদারকির জন্য গত বছর হওয়া জরুরি ঐক্যের সরকার থেকে বেরিয়ে আসবে তার দল।

ইসরায়েলে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক বিরোধী হিসেবে মনে করা হয় গানৎজকে। যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেয়ার আগে বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন তিনি।

গানৎজের এ আলটিমেটাম ইসরায়েল সরকারে ফাটল আরও বাড়িয়েছে। একই সঙ্গে এটি গাজায় নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অব্যাহত চাপে রসদ জুগিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর