রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

ভারতের হরিয়ানায় বাসে আগুন: ৮ পুণ্যার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪

ভারতের হরিয়ানা রাজ্যে এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন লেগে আট পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মাঝরাতের দিকে রাজ্যটির কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েত ঘটনাটি ঘটে। ওই সময় এসব পুণ্যার্থী উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনে তীর্থযাত্রা সেরে ফিরে আসছিলেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটিতে নারী ও শিশুসহ এক পরিবারের অন্তত ৬০ জন আরোহী ছিলেন। তারা সবাই পাঞ্জাবের বাসিন্দা। তাদের বহনকারী বাসটি হরিয়ানার নুহ এলাকার কাছে আসার পর সেটিতে আগুন ধরে।

বেঁচে যাওয়া যাত্রীরা বলেন, ‘রাত প্রায় দেড়টার দিকে বাসের পেছন দিকে ধোঁয়ার গন্ধ পেয়েছিলেন তারা। এক মোটরসাইকেল চালক বাসটির পেছনদিকে আগুন দেখে সেটিকে অনুসরণ করেন। পরে তিনি বাসচালককে গিয়ে সতর্ক করলে চালক বাসটি থামিয়ে দেন।’

জীবিত এক যাত্রী বলেন, ‘পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রার জন্য আমরা ১০ দিনের জন্য বাসটি ভাড়া করেছিলাম। আমরা শুক্রবার রাতে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলাম। রাতে ঘুমের মধ্যেই ধোঁয়ার গন্ধ পাই।’

বাসটি থামার পর ততক্ষণে সেটিতে পুরোপুরি আগুন ধরে গেছে। স্থানীয়রা পুলিশে খবর দেন ও আগুন নেভানোর এবং লোকজনকে উদ্ধারের চেষ্টা করেন। দমকল কর্মীরা আসার পর আগুন নিভিয়ে ফেলা হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ার তিন ঘণ্টা পর দমকল কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বলে অভিযোগ স্থানীয়দের।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা বাসের পেছনে গিয়ে জানালা ভেঙে অনেককে বের করে নিয়ে আসি, কিন্তু ততক্ষণে আগুন অনেক তীব্র হয়ে ওঠে। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, কিন্তু তারা আসতে অনেক দেরি করে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর