সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

রিপোটার : / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ মে, ২০২৪

কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জেলা শহরের কার্যালয়ে বুধবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-১১-এর পরিচালক অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তার আসামির নাম মফিজুল ইসলাম ওরফে মফু, যার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামে।

র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তারের পর আসামি শিশুটিকে ধর্ষণ শেষে হত্যার বিষয়টি স্বীকার করেন।

র‌্যাব কর্মকর্তা তানভীর জানান, গত ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল মেয়েশিশুটি। পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকায় শিশুটিকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আসে।

তিনি জানান, ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‌্যাবের একটি দল মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম ওরফে মফুকে গ্রেপ্তার করে। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য গ্রেপ্তার আসামিকে বুধবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর