সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

রেলের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া

অনলাইন রিপোর্ট / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

আজ মঙ্গলবার সকালে রেল ভবনে মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।

মহান মুক্তিযুদ্ধে মস্কোর অমূল্য সমর্থনের কথা স্মরণ করে রেলমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকেই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিরাজমান। দ্বিপক্ষীয় স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘রাশিয়া আমাদের অনেক বড় উন্নয়ন অংশীদার। রাশিয়ার অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান আছে। বাংলাদেশের রেল ব্যবস্থা ব্রডগেজ, মিটারগেজ, ডুয়েলগেজ দ্বারা বিভক্ত। আমরা ক্রমান্বয়ে ব্রডগেজে রূপান্তর করার পরিকল্পনা করছি। রেলের আরও সম্প্রসারণ করে প্রত্যেকটি জেলায় রেল সংযোগ পৌঁছে দেওয়া হবে। রাশিয়া আমাদের অনেক প্রকল্পে সাহায্য করছে এবং ভবিষ্যতে এ সাহায্য অব্যাহত থাকবে।’

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় স্থাপনা নির্মাণের রাশিয়ার বিশাল অভিজ্ঞতা আছে। আমরা বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’ রাষ্ট্রদূত ওই সময় রাশিয়ার বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শনে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর