শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

রাফাহর তিন বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত ১৩

অনলাইন রিপোর্ট / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে শনিবার ইসরায়েলি হামলার পর ঘটনাস্থলে ফিলিস্তিনি শিশুরা। ছবি: হাতেম খালেদ/রয়টার্স

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন চিকিৎসকরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গাজা উপত্যকার শাসক দল হামাসের সংবাদমাধ্যমগুলোর মতে, হামলায় নিহতের সংখ্যা ১৫।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, উপত্যকার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে ইসরায়েলি বিমান দুটি বাড়িতে হামলা চালায়, যার ফলে কয়েকজন হতাহত হয়।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে হামাস নেতাদের মিসরে স্বাগত জানানোর প্রত্যাশার কয়েক ঘণ্টা আগে রাফাহতে এ হামলা চালানো হলো।

গাজায় গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নেন রাফাহ শহরে। ওই দিন দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ইসরায়েলের প্রায় বিরামহীন বিমান হামলা শুরু হয়।

ইসরায়েলি হামলায় উপত্যকায় প্রায় সাড়ে ৩৪ হাজার মানুষ নিহত ও সাড়ে ৭৭ হাজারের বেশি লোক আহত হয়।

অন্যদিকে ইসরায়েলের হিসাব অনুযায়ী, হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা এক হাজার ২০০। দেশটির দাবি, হামলার দিন ২৫৩ জনকে বন্দি করে হামাস।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর