সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

গত কয়েকদিনের তাপপ্রবাহের কারনে জনজীবন অতিষ্ট বলা যায়। এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার রাজধানীসহ কয়েকটি বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে। আজ বুধবারও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মঙ্গলবার ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওইদিন সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফেনীতে। এছাড়া ফরিদপুরে ২৩, চাঁদপুরে ২০, নিকলিতে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি বরিশাল, সিলেট, কুমিল্লা, তেঁতুলিয়া, মাইজদীকোর্টেও বৃষ্টিপাত হয়ে থাকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর