সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

নতুন আরেক মার্কিন অভিনেত্রীর সঙ্গে শাকিব খান

অনলাইন ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে জুটি বেঁধে ‘রাজকুমার’ সিনেমায় কাজ করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। আসন্ন ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এরই মধ্যে শাকিবের সঙ্গে দেখা মিলল আরও এক মার্কিন অভিনেত্রীর। এবার লাস্যময়ী তারকা মডেল ও অভিনেত্রী কেলসি নটেজের সঙ্গে জুটি বেঁধে বিজ্ঞাপন করেছেন শাকিব খান।

জানা গেল, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাহামার নাসাউতে কেলসির সঙ্গে নিজের কোম্পানির বিজ্ঞাপনচিত্র তৈরি করছেন তিনি। তাঁর কোম্পানি রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলির বিজ্ঞাপনচিত্রের শুট করতেই তিনি গিয়েছেন সেখানে। এই বিজ্ঞাপনচিত্রে দর্শকদের জন্য নতুন আকর্ষণ কেলসির সঙ্গে শাকিবের নতুন রসায়ন।

এ বিজ্ঞাপন প্রসঙ্গে রিমার্ক এইচবির অপারেটিভ ডিরেকটর হাসান ফারুক বলেন, ‘কেভস বিচ, কোরাল হারবার, ওশেন ক্লাব ও রক পয়েন্টের মতো দৃষ্টিনন্দন ও বৈচিত্র্যময় স্পটে শাকিব খান, কেলসি ও অন্যান্য আমেরিকান কলাকুশলীদের নিয়ে চিত্রায়িত করা হয়েছে বিজ্ঞাপনটি। এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর