শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

বিয়ে করলেন অদিতি রাও

অনলাইন ডেস্ক / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বলিউডে চলছে বিয়ের মৌসুম। সদ্যই পুলকিত সম্রাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কৃতী খারবান্দা। এবার বিয়েরক বন্ধনে আবদ্ধ হলেন আরও এক বলি ডিভা, অদিতি রাও হায়দারি। সিদ্ধার্থের সঙ্গে অনকদিন গোপনে প্রেম করেছেন অভিনেত্রী। একসঙ্গে বহুবার সেলেব্রেটি পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন সিদ্ধার্থ-অদিতি। তবে ব্যক্তিগতজীবনকে কখনই লাইমলাইটে আননেনি তারা। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন।

সর্বশেষ রিপোর্ট মোতাবেক, বুধবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন অদিতি-সিদ্ধার্থ। তেলেঙ্গনার একটি মন্দিরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। খুব শিগগিরই হয়ত আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিয়ের সুখবর সকলকে জানাবেন অদিতি-সিদ্ধার্থ।

জানা গেছে, কড়া নিরাপত্তায় গোপনীয়তা বজায় রেখেই সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-অদিতি। স্বামী-স্ত্রী হিসাবে তাদের প্রথম ছবি দেখার অপেক্ষায় ভক্তরা। সমাজমাধ্যমের পেজেও বিয়ের কোনও ছবি ফাঁস হয়নি। বুধের সন্ধ্যায় নবদম্পতি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলেই খবর। এর মাঝেই সিদ্ধার্থ-অদিতির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।

২০২১- এ তামিল-তেলুগু ছবি মহাসমুদ্রম ছবিতে কাজ করেছিলেন। সেই সময় থেকেই দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেই বলেই ইন্ডাস্ট্রির কানাঘুষো। অদিতি-সিদ্ধার্থকে একসঙ্গে অনেক পেজ ৩ পার্টিতে দেখা গিয়েছে। দুজনে ছুটি কাটাতে যাওয়ার সময় বিমানবন্দরেও প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েছেন।

প্রসঙ্গত, অদিতি ও সিদ্ধার্থ দুজনেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। সত্যদীপ মিশ্রার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ২০১২-তে। ১২ বছর পর আরও একবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অদিতি রাও হায়দারি। ইন্ডাস্ট্রির কানাঘুষো সিদ্ধার্থের সঙ্গে অনেক মেয়েরই নাম জড়িয়েছিল। ২০০৩-এ মেঘনাকে বিয়েও করেন বলে সূত্রের খবর। ২০০৯- এ সেই বিয়ে নাকি ভেঙে যায়। এই খবর যদি সত্যি হয় তাহলে সিদ্ধার্থও দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষা শোনা যেত রং দে বাসন্তীর অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি। ২০২২- এর ২৮ অক্টোবর অদিতির জন্মদিনে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন সিদ্ধার্থ। সেই বছরই প্রথমবার সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন সিদ্ধার্থ।

ইনস্টা পেজে অদিতির সঙ্গে লাভিডাভি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘প্রিন্সেস অফ মাই হার্ট’। অদিতির ৩৬ তম জন্মদিনে মনের মানুষকে ‘রাজকন্যা’ বলার পরেই সোশাল মিডিয়ায় এই তারকা জুটিকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা। মনের মানুষের জন্মদিনে মজা করে সিদ্ধার্থ বলেছিলেন, ‘তুমি অমনই থাকো, বড় হয়ে যেও না’।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর