শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

সাংবাদিক চরিত্রে ভাবনা

বিনোদন ডেস্ক / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘একটি খোলা চিঠি’। নাটকটি নির্মাণ করেছেন রেজানুর রহমান। এই নাটকে এক সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।

তিনি বলেন, ‘ওই্ অগ্নিকাণ্ডে তো অনেকেই প্রাণ হারিয়েছেন। স্বজন হারিয়েছেন। তাদের বেদনাই তুলে ধরা হয়েছে নাটকে। এখানে আমাকে দেখা যাবে একজন নীতিবান স্কুল শিক্ষকের মেয়ে হিসেবে। যিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি।’

আশনা হাবীব ভাবনা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কানচনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী। জানা যায়, নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর