শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আগামীকাল বৃহস্পতিবার মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সিরিজ শুরুর আগে শুনিয়েছেন দল নিয়ে প্রত্যাশার কথা।

তিনি বলেন, ‘প্রথমত হোম কন্ডিশন। আমার মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা। তারা কখনোই তো খেলেনাই এখানে। রিসেন্টলি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে। তো বাংলাদেশ এবং ভারতের উইকেট একই থাকে। তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে।’

তিনি আরও বলেন, ‘যদি আমাদের দিক থেকে চিন্তা করি রিসেন্টলি সাউথ আফ্রিকা থেকে যখন খেলে আসছি আমাদের ব্যাটিংটা অনেক বেশি শক্তিশালি মনে হয়েছে। যখন হোমে খেলেছি ভারত পাকিস্তানের সঙ্গে তখন মনে হয়েছে বোলিংটা অনেক বেশি শক্তিশালি। এটা ভালো দিক দলের জন্য। এখন গুরুত্বপূর্ণ কালকের দিনটাকে কীভাবে কোন ইউনিট সবচেয়ে বেশি কনট্রিবিউট করতে পারে দলের জন্য।’

অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক এলিসা হিলি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ নারী চ্যাম্পিয়নশিপের দলগুলোর জন্য বড় হুমকি। তারা শক্তভাবে লড়াই করেছে এতদূর আসতে। এখন তারা বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে এবং এটা ক্রিকেটের জন্যই ভালো। আমি বলতে চেয়েছি, আমাদের জন্য দল হিসেবে এখানে আসা এবং বাংলাদেশের নারী ক্রিকেটের প্রসারে সাহায্য করা, অসাধারণ।’

বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জের মনে করে তিনি বলেন, ‘এ ধরনের কন্ডিশনে এসে এমন দলের সঙ্গে খেলা যারা সবসময় এমন কন্ডিশনে খেলে এসেছে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জের। এটা বাংলাদেশের জন্যও চ্যালেঞ্জ। আমি সামনের দিকে তাকিয়ে অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি। যেটা আপনি বললেন, ১০ বছর পর আমরা এসেছি। সেবার বিশ্বকাপ ছিল। এবারও সামনে বিশ্বকাপ আছে এবং বাংলাদেশর জন্য সুযোগ এই সিরিজ আয়োজন এবং বড়কিছু সিরিজ আয়োজন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর