বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কেনিয়ায় বাস দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

কেনিয়ার একটি ব্যস্ত মহাসড়কে ট্রাকের সাথে দেশটির শীর্ষ এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী এক বাসের ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত ও ৪২ জন মারাত্মকভাবে আহত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওভারটেক করতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপির।

কেনিয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে করে উপকূলীয় শহর মোম্বাসায় যাওয়ার পথে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার (২২০ মাইল) দূরে মংগুতে সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।

পুলিশ আরও জানায়, এ দুর্ঘটনায় ৪২ জন গুরুতরভাবে আহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাসের চালক মোটর গাড়ির একটি বহরকে ওভারটেক করার সময় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ডানদিকে ছিটকে পড়ে। এ সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল।

কেনিয়ার রেডক্রস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছে, আহতদের পার্শ্ববর্তী শহর ভইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও নিয়ম না মেনে বেপরোয়া গাড়ি চালানোয় পূর্ব আফ্রিকার এ দেশে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটির পরিসংখ্যান অনুযায়ী, কেনিয়ায় ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৩২৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৬১ জন আহত হয়েছে যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর