বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল সিলেটকে পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে : পর্যটনমন্ত্রী

গাজার আল শিফা হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

গাজার মূল হাসপাতাল আল শিফায় ইসরায়েলের ভয়াবহ হামলা চলছে। হাসপাতাল ভবনটি ট্যাংক বহর দিয়ে ঘিরে রেখে সেখানে বিমান হামলা চালানো হচ্ছে।

ইসরায়েলের সেনাবাহিনী সোমবার এক ঘোষণায় বলেছে, হামাসের সিনিয়র সদস্যরা ভবনটি ব্যবহার করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে সুনির্দিষ্ট হামলা চালানো হচ্ছে।

গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফা। এর আগে গত বছরের নভেম্বরে ইসরায়েল এই হাসপাতালে অভিযান চালায়। সে সময় ইসরায়েলের ওই হামলাও ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে।

গাজার আল শিফা হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আল শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া ভবনটি ইসরায়েলি ট্যাংক ঘিরে রেখেছে। সঙ্গে হাসপাতাল কমপ্লেক্স লক্ষ্য করে মুহুর্মুহু ছোড়া হচ্ছে গোলা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আল-জাজিরা জানায়, আল শিফা হাসপাতালে ইসরায়েলের এই হামলায় কমপক্ষে ৩০ হাজার মানুষ আটকা পড়েছে। হাসপাতাল কমপ্লেক্সে আটকা পড়া এসব মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত সাধারণ মানুষ, হাসপাতালের স্টাফ এবং আহত রোগী।

ইসরায়েল বার বার অভিযোগ করে আসছে, হামাস হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো থেকে তাদের তৎপরতা চালিয়ে আসছে। যদিও হামাসের পক্ষ থেকে বরাবরই এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর পরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় নারী-শিশুসহ ব্যাপকসংখ্যক মানুষ নিহত হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর