শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

গরমে রেললাইন বেঁকে ৯ বগি লাইনচ্যুত, আহত অর্ধশত

অনলাইন ডেস্ক / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
কুমিল্লায় রোববার দুপুরে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়।

গরমে রেললাইন বেঁকে গিয়ে কুমিল্লায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত যাত্রী।

নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় রোববার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে বিজয় এক্সপ্রেস ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর কক্সবাজারসহ সবমুখী ট্রেন চলাচল বন্ধ আছে।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।

লিয়াকত আলী বলেন, ‘হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন এবং অন্তত তিন থেকে চারজন গুরুতর আহত আছেন। ট্রেনটিকে উদ্ধারে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম অভিমুখী লাইন সচল আছে। ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এ কর্মকর্তা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর